ফিংড়ী প্রতিনিধি: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন সাংবাদিক সমীর ঘোষ। তিনি এডিএস প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পত্রদূতের ফিংড়ী প্রতিনিধি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা ৪৫মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সাংবাদিক সমীর ঘোষ ১৯৯৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত।
দক্ষিণ ফিংড়ী গ্রামের প্রয়াত অমর ঘোষের ছেলে সমীর ঘোষ মৃত্যুকালে চার বছর বয়সী একমাত্র ছেলে সৌরভ ঘোষ, স্ত্রী ও মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, তার অকাল মৃত্যুর সংবাদ শুনে তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে যান সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, এডিএস প্রেসক্লাব সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর কবির মুকুল, সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক জিএম আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সদস্য ইহছাক আলী, সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়, ইউপি সদস্য নাছিমা পারভীন, সুকুমার সরদার প্রমুখ।
