ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় পেশাজীবীদের মতবিনিময়

admin
December 14, 2018 10:27 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় রং মিস্ত্রী, রাজমিস্ত্রি, তাঁতীসহ বিভিন্ন পেশার মানুষের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সভায় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নলতা ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, তরুণলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে নৌকার পক্ষে মিছিল বের হয়। মিছিলটি নলতা হাসপাতাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুহুল হক এমপির বাড়ি গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।