ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগর প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

admin
December 14, 2018 10:41 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের জয়নগর প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, পরিচালনা পরিষদের সহ-সভাপতি গাজী আব্দুর রহিম, সহকারি শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক সদস্য সুফিয়া খাতুন প্রমুখ। এসময় শিক্ষার্থীববৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. শফিকুল ইসলাম। স্কুলের কেজি ১ থেকে কেজি ২ তে উত্তীর্ণ শিক্ষার্থী তাসনিম ইফাজ মাহি সেরা ছাত্রের পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অভিভাবক সদস্য ডা. আজহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।