ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরা আ’লীগের বর্ধিত সভা

admin
December 14, 2018 9:25 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে তালার খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) শালিখা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন সভাপতি মাস্টার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বক্তব্য রাখেন মাস্টার সুজায়েত আলি, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, শেখ কালাম, খোরশেদ আলম, আতাউর রহমান, আ. গফুর গোলদার, আ. সামাদ গোলদার, কামরুল ইসলাম লাল্টু, রণজিত সরকার, হরিদাশ ম-ল, আমিনুল ইসলাম মোড়ল, কামনাশীষ ম-ল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে বিজয়ী করতে আ’লীগসহ মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা শেষে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।