ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে সদর উপজেলার আগরদাড়ির আবাদের হাটখোলায় বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে আবাদের হাটখোলা বাজারে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
এসময় তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। বহু ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে এ মাসেই আমাদের বিজয় অর্জিত হয়েছিল। আর এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুব সমাজকে সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, স্বাধীনতার পক্ষে ও উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিন।’
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনে মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, জেলা ছাত্ররীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা সভা পরিচালনা করেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্য্য।
জনসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
