ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোয়ালিয়া সাপেরদুনে প্রাইমারি স্কুলের ফলাফল প্রকাশ

admin
December 13, 2018 9:21 pm
Link Copied!

স.ম ওসমান গণী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের সোয়ালিয়া সাপেরদুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনাতায়নে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সামছুর রহমান ঘরামী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নওয়াঁবেকী প্রতিনিধি আশিকুর রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুমার কৃষ্ণ মন্ডল, মুন্না খাতুন, রিমা বালা মন্ডল, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করেন।
বার্ষিক পরীক্ষায় ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করে নাফিজ হোসেন, ২য় স্থান মেজবা উদ্দীন, ৩য় স্থান আশা মনি। ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করে সাকিব হোসেন, ২য় স্থান নাছিমা খাতুন, ৩য় স্থান আবির হোসেন। ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করে জিন্নাতুন নেছা, ২য় স্থান আবু বকর সিদ্দিক, ৩য় স্থান তাসিফ আহম্মেদ। ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করে মোস্তাকিম হোসেন, ২য় স্থান রিফাত হোসেন, ৩য় স্থান আব্দুল্লাহ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।