ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার নেতৃত্বেই নিরাপদ রাষ্ট্র গড়া সম্ভব: ডা. রুহুল হক

admin
December 13, 2018 9:46 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সাধারণ মানুষের মাঝে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিন। একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ দেশ এবং উন্নত রাষ্ট্র গড়া সম্ভব।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে আশাশুনি সদরের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী ভোট কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে মোবাইল কন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ নেতা প্রাক্তন শিক্ষক রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে তিনি আরও বলেন, আবার নির্বাচিত হতে পারলেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। আওয়ামী লীগ সরকার নির্বাচিত না হতে পারলে সারাবাংলার স্বপ্ন পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে। দেশে আবার আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।
তিনি সকল অপপ্রচার ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজুু আহমেদ পিয়াল, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, কৃষকলীগের সভাপতি স.ম সেলিম রেজা সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, পরেশ অধিকারি, উজ্জ্বল সরদার, হাবিবুর রহমান প্রমুখ। সভায় ১০১ সদস্য বিশিষ্ট ভোট কেন্দ্র কমিটি গঠন এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।