ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁচা-মরার নির্বাচনে সামনে কে তা দেখলে চলবে না: কামাল

admin
December 13, 2018 10:28 pm
Link Copied!

যশোর অফিস: আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচনে নৌকা জয়ী হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। আর ধানের শীষ জয়ী হলে আমরা কেউ থাকতে পারবো না। আমরা যারা আজ কথা বলছি তারা বেঁচে থাকবো না। তাই আগামী নির্বাচন আমাদের বাঁচা-মরার নির্বাচন। তাই মরার আগে না মরে রাস্তা দখলে নিতে হবে। সামনে কে তা দেখার সময় আমাদের সামনে নেই। নৌকা মার্কাকে জয়ী করতে আমাদের যা যা করা দরকার সবকিছুই করতে হবে।’
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ছয়টি আসনে নৌকার প্রার্থী জয়ী করতে জেলা যুবলীগ আয়োজিত কর্মী সভা প্রধান অতিথির বক্তব্যে এসএম কামাল হোসেন এসব কথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ ও যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের পরিচালনায় এ সভা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।