তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সৈয়দ দিদার বখতকে বিজয়ী করতে ছাত্র সমাজ ও যুব সংহতির উদ্যোগে মোটরসাইকেল র্যালি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তালা সদর, তেঁতুলিয়া ও ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে এ গণসংযোগ করে তারা।
গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন জাপা নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান, আব্দুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন জাপা সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার রায়হান, প্রচার সম্পাদক কাজী জীবন, ছাত্রসমাজ নেতা নাজমুল হাসান, লিটু খান, মনিরুল ইসলাম, এনামুল, লতিফুর রহমান, গফুর সরদার, আনারুল, যুব সংহতি নেতা লিটন, কাজী আসাদ, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি বাবলুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
