‘বৈষম্যই উন্নয়নের অন্তরায়’ প্রতিপাদ্যে উন্নয়ন সংগঠন স্বদেশ ও শারী’র সহযোগিতায় সুনাম সাতক্ষীরা সদর কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাউডাঙ্গা বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সুনাম জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরঞ্জন ঘোষ মনোজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য অপর্ণা দাস, আছিয়া বেগম, হোসনেয়ারা বেগম, ইয়ারব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জাতি ধর্ম নির্বিশেষে এক সাথে সকলের বসবাস। রয়েছে অটুট সামাজিক মেলবন্ধন। এরপরও রয়েছে কিছু উন্নয়ন বৈষম্য। যার ফলে সামগ্রিক উন্নয়ন টেকসই হচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
