ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে নৌকার পক্ষে সভা

admin
December 13, 2018 9:59 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্যে কলারোয়ায় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।
এসময় তিনি বলেন, আ.লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে। ভোটারদেরকে দেশের উন্নয়নের ধারাবহিকতা রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, এমপি মুস্তফা লুৎফুল্লাহর সহধর্মিণী নাসরীন আক্তার লিপি, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মাস্টার শাহীনুর রহমান, রুহুল কুদ্দুস, ইউপি সদস্য আব্দুল গফুর, ইয়ার আলী, নজরুল ইসলাম, আবুল কাশেম, সরদার বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক এসএম সেলিম রেজা, যুবলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।