ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে লাঙ্গল প্রতীকের গণসংযোগ

admin
December 13, 2018 10:39 pm
Link Copied!

আরিফুল ইসলাম রোহিত: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ অংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মোড়ল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমানসহ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সাত্তার মোড়ল মটর সাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে উপজেলার বিষ্ণুপুর বাজার, দক্ষিণ শ্রীপুর বাজার, জিরনগাছা মোড়, ফুলতলা মোড়, উপজেলা মোড়, সেকেন্দারনগর চৌমুহনী, ধলবাড়িয়া মোড়, রতনপুর বাজার, কদমতলা বাজার, নুরনগর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।