ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি পর্যাবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত

admin
December 13, 2018 9:44 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘন রোধে আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা সদর, বুধহাটা, খাজরা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা অফিস স্থাপন, ব্যানার টাঙানো, তোরণ নির্মাণ, মাইক ব্যবহারসহ নির্বাচনী প্রচার কাজে আচরণবিধি লংঘন হচ্ছে কিনা তা পর্যাবেক্ষণ ও অনিয়ম প্রতিরোধের জন্য এ আদালত পরিচালনা করা হয়। যে সব ইউনিয়নে একাধিক অফিস বা অনিয়ম করা হচ্ছে তা নিরোধের ব্যবস্থা নেওয়া ও সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এসময় পুলিশ বাহিনীর সদস্য তার সাথে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।