যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীকের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বুধবার দুপুরে যশোর শহরের বড় বাজার এলাকায় গণসংযোগ করেন। তিনি শহরের কাপুড়িয়াপট্টিস্থ ও তার আশপাশ সড়কে ব্যবসায়ীদের কাছে ভোট চান। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, নগর সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
