ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় কাস্টমস কর্মকর্তাদের ৪ ঘণ্টার কর্মবিরতি

admin
December 12, 2018 9:29 pm
Link Copied!

আবিদ হোসেন, ভোমরা: তামাবিল চেকপোস্টে বিজিবি সদস্যদের হামলায় ছয়জন কাস্টমস কর্মকর্তা ও কর্মচারী আহত হওয়ার ঘটনায় ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস সংলগ্ন মাঠে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের আহবানে তারা এই কর্মবিরতি পালন করেন।
এই প্রতিবাদ কর্মসূচিতে সহকারি কমিশনার সাগর সেন, রাজস্ব কর্মকর্তা এ এইচ এম মহসিন কবির, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, আয়রন চাকমা, সহকারি রাজস্ব কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, শামীম আহম্মেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এ সময়ে শুল্কায়নসহ সকলপ্রকার নথিপত্রের কাজ বন্ধ হয়ে ভোমরা শুল্ক স্টেশন কার্যত চার ঘণ্টা অচল হয়ে পড়ে। কর্মসূচি থেকে অবিলম্বে উল্লিখিত হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।