ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আ’লীগের বর্ধিত সভায় বক্তারা: নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

admin
December 12, 2018 9:41 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে তালায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তালা সরকারি কলেজ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রী যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাধু, মোড়ল আ. রশিদ, মাস্টার সুজায়েত আলী, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, অধ্যাপক সুভাষ সেন, অমল কান্তি ঘোষ, অ্যাডভোকেট আ. রহমান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, সরদার ইমান আলী, সমীর দাশ, শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সরদার মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
বক্তারা বলেন, বিজয়ের মাসে আরও একবার আওয়ামী লীগের বিজয় হবে। আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে ৭১ এর পরাজিত শক্তি জামায়াত-বিএনপিকে পরাজিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে গ্রাম হবে শহর। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সভা শেষে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।