সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের শিখণ বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাস এর আয়োজনে স্ট্রোমি ফাউন্ডেশনের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবর রহমান।
বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ারুল ইসলাম, ব্রীজ স্কুল শিক্ষক তাছলিমা খাতুন, কিশোরী নেটওয়ার্ক ফোরামের সভাপতি তনুশ্রী মন্ডল, জন সংগঠক শারমীন চৌধুরী, সিএসপি আলেয়া সুলতানা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
