ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বেগম রোকেয়া দিবস পালিত

admin
December 9, 2018 10:07 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নবযাত্রা প্রকল্পের (ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-এর অর্থায়নে) সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, উপজেলা সহকারি মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, শেফালি পারভীন ঝর্ণা, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জেন্ডার অফিসার মমতা ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার-জেন্ডার মো. আসাদুজ্জামান (রিপন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।