ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

admin
December 9, 2018 10:34 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণানন্দ মুখার্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপিকা শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপত্বি জিএম আকবর কবীর, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, গণমুখি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান, অধ্যাপক মানবেন্দ্র নাথ, অধ্যাপক দেবপ্রসাদ, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক, প্রধান শিক্ষক আ. সত্তার, শেফালি পারভীন ঝর্ণা, চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ। মানববন্ধনে শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।