ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সেনসরি ও কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ

admin
December 9, 2018 8:31 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সেনসরি ও কমিউনিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে ও লিলিয়ানা ফন্ডস্’র সহযোগিতায় হাদিপুর কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়ামিন। প্রশিক্ষণ প্রদান করেন ফিজিও থেরাপিস্ট মো. আকসাফুল ইমান। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, সুপারভাইজার প্রতাব কুমার পাল, রামপ্রসাদ মিস্ত্রি প্রমুখ। এতে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ২৫জন অভিভাবক অংশ নেন। কর্মশালায় প্রতিবন্ধী শিশুর যোগাযোগ ও অনুভূতির সমস্যা দূরীকরণে তাদের সেনসরি ও কমিউনিকেশন বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।