সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরের চিনেডাঙ্গায় আওয়ামী লীগের উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবুর আলী, এছাক আলী, ওয়াজেদ আলী, অমেদ আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোনাজাত আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সামত আলী প্রমুখ। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
