ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

admin
December 9, 2018 10:30 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, গণ-গ্রন্থাগারের সম্পাদক পিয়ারী আক্তার, মহিলা কলেজের শিক্ষক গাজী নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আব্দুল আলীম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।