কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত আমিনুর রহমানকে গ্রেফতার করেছে। রোববার ভোররাতে ভালুকঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার সেকেন্ড অফিসার কামরুজ্জামান জানান, উপজেলার ভালুকঘর গ্রামের মৃত কেরামত আলি মোল্ল্যার ছেলে একাধিক মামলার আসামি আমিনুর রহমান (৩৩) দীর্ঘ দিন পালাতক ছিল। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই, পুলিশের উপর আক্রমণসহ একাধিক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
