ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধিতে পারস্পারিক শিখন কর্মশালা

admin
December 8, 2018 9:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্থানীয় সরকারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স’র ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. ইয়াহিয়া ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এনআইএলজির সহকারি গবেষণা কর্মকর্তা মো. ইমরানুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী।
কর্মশালায় নন্দিত চর্চা ও পারস্পারিক শিখন কর্মসূচি নিয়ে সেশন পরিচালনা করেন, এনআইএলজির গবেষণা কর্মকর্তা মণিকা মিত্র ও ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. জাহিদুল ইসলাম।
কর্মশালায় সাতক্ষীরা পৌরসভা, কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, ইউপি সচিব ও শিশু প্রতিনিধিরা তাদের নন্দিত চর্চাগুলো উপস্থাপন করেন। এর মধ্যে সবচেয়ে ভাল চর্চাগুলো বাংলাদেশের সকল ইউনিয়নে ছড়িয়ে দিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. ইয়াহিয়া ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।