ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে নগর বিএনপির কর্মী সভা

admin
December 8, 2018 9:39 pm
Link Copied!

যশোর অফিস: যশোর নগর বিএনপির উদ্যোগে শনিবার সকালে প্রেসক্লাব যশোরে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
এসময় প্রধান বক্তা ছিলেন একাদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক নার্গিস ইসলাম।
কর্মীসভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, আব্দুস সবুর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার শাহীন।
কর্মীসভায় অমিত বলেন, সব ভয়কে জয় করে ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে। ২০ বছরের জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে হবে এই নির্বাচনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।