ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগর এপিএস কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার প্রভাষক সাময়িক বরখাস্ত

admin
December 8, 2018 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আশাশুনির প্রতাপনগর এপিএস কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় গভর্নিং বডির সভায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গভর্নিং বডির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ মুজিবুর রহমানের নামে একাধিক নাশকতার মামলা এবং কলেজে অনুপস্থিত থাকার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সাথে কম্পিউটার শিক্ষক আলামিন হোসেন নাশকতা মামলায় গ্রেফতার হওয়ায় তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সভায় ইংরেজি প্রভাষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় গভর্নিং বডির সদস্য প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রভাষক তৌহিদুজ্জামান পলাশ, প্রভাষক মহিদ কুমার দাশ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।