কুশখালী প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার বিকালে তিনি মরহুমের বাসভবনে দেখতে যান। শুক্রবার সকালে সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন শ্বাস কষ্ট জণিত রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে তিনি সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে নিজ বাবভবনে উন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নামাজে যানাজার পূর্বে তাকে গার্ড ওব অনার প্রদান করা হয়। পরে নলকুড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
