ঢাকাFriday , 7 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার বিজয়ের ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না : এমপি রবি

admin
December 7, 2018 9:09 pm
Link Copied!

আরিফুল ইসলাম রোহিত: কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের বুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দিয়েছেন স্বাধীন দেশ এবং তার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের সরকার। আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। আবারও নৌকার বিজয় হলে হবে উন্নয়ন, জিতবে দেশ এবং জিতবে বাংলার জনগণ। নৌকার বিজয়ের ঘোষণা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা কর্মী ভোট কেন্দ্র ত্যাগ করবেন না।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, কুশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল বাসার, কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য রিপন, ওহেদুজ্জামান চান্দু, মহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমে সোহাগ, বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামুল হক ইনজা, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
এসময় কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।