ঢাকাFriday , 7 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপকূলীয় এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার অঙ্গীকার চাই: অধ্যাপক শাহানা হামিদ, উন্নয়ন কর্মী

admin
December 7, 2018 10:07 pm
Link Copied!

জগবন্ধু কয়াল: জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান এবং শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক শাহানা হামিদ নির্বাচনী ইশতেহারে অবহেলিত সাতক্ষীরা-৪ আসনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি, পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার দাবি জানিয়েছেন।
এর পাশাপাশি তিনি এলাকার নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ন্যায্য মজুরি প্রদানের ব্যবস্থা, কর্মস্থানে নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত অবকাঠামো তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মেয়েদের বাল্য বিবাহ ও অল্প বয়সে কাজে পাঠানোর কারণে ঝরে পড়া শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা রোধ করতে জনপ্রতিনিকে উদ্যোগী হতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতিকে দূরে রেখে তরুণ বেকারদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থাই মূল লক্ষ্য থাকতে হবে জনপ্রতিনিধিদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।