কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে আগামী ১৭ জানুয়ারি শাহাপুরী (র.) এর পবিত্র ওরস শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর সোলায়মান মোড়লের সভাপতিত্বে আলোচনা শুরু হয়।
এসময় হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন শাহাপুরী (র.) এর ছোট ছেলে মো. রেজা হোসেনের অনুমতিক্রমে আলোচনা সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হযরত মাওলানা মুফতি শাহীনুর রহমান, হযরত মাওলানা আরিফ বিল্লাহ, জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার সহকারী মৌলভী নুর আহম্মেদ সুরুজ, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আমজাদ হোসেন, মনিরুল ইসলাম বুরুজ, মো. আফফান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
