ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়িতে শিশু সুরক্ষা কমিটির সভা

admin
December 6, 2018 9:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশুদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. আছিয়া খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম, কমিটির সদস্য মো. গোলাম মওলা, গাউসুল আযম, হাফেজ আব্দুল আলীম, ইউপি সদস্য মো. রকিব ঢালী, আনজুমান আরা, শিশু প্রতিনিধি রাইসুল হোসেন ও শামীমা সুলতানা, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মনিরা খাতুন, ইয়ুথ ভলান্টিয়ার মো. মনির হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাট, বলসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে ক্রিকেট সোস্যালাইজেশন সেন্টারের শিশুদের সিলিং ফ্যান এবং ঝরে পড়া শিশুদের লেখাপড়া চলমান রাখতে খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. সোহরাব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।