ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

admin
December 6, 2018 8:53 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকার বাস্তবায়নে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর খুলনা বিভাগীয় কর্মকর্তা (সিফোরডি) উম্মে হালিমা।
এছাড়া গত সোম ও বুধবার পৃথক দুটি প্রশিক্ষণ কর্মশালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, কুমিরা, ইসলামকাটি, মাগুরা ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তালা উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।