ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে আন্তঃজেলা ডাকাত দলের মোসলেম গ্রেফতার

admin
December 6, 2018 9:49 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সরদার মোসলেম উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বৃহস্পতিবার সকালে উপ-পরিদর্শক ফরিদ উদ্দিনসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মোসলেম উদ্দিনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার হয়েছে। ডাকাত মোসলেম উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলো। তার বিরুদ্ধে ৩ টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও সে পলাতক থেকে একটি ডাকাত দল গঠন করে কেশবপুরসহ পার্শ্ববর্তী থানা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে বলে একাধিক অভিযোগ রয়েছে। ডাকাত মোসলেমকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।