ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির শিক্ষকদের সাথে রুহুল হকের পক্ষে মতবিনিময়

admin
December 6, 2018 8:38 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি সরকারি কলেজের সভাকক্ষে এমপির প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী।
প্রভাষক মিজানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, প্রভাষক ও ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম মোস্তাফিজুর রহমান, সম্পাদক আরিফুল ইসলাম বাচ্চু, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম, আবুল কালাম আজাদ, পরিমল কুমার দাশ, কামরুন্নাহার কচি, প্রাক্তন প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম, মাদরাসা শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, সাংবাদিক তোষিকে কাইফু, শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদরাসা ও কলেজের শতশত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগুন সন্ত্রাস নীতিকে পরিহার করে শিক্ষাবান্ধব বর্তমান সরকারের নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।