ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি বিপ্লব

admin
December 6, 2018 8:37 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি হাফিজিয়া মাদরাসার এতিম ও দুঃস্থ ছাত্রদের সাথে মতবিনিময় ও খাবার বিতরণ করেছেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের আশাশুনি হাফিজিয়া মাদরাসা চত্বরে ওসি বিপ্লব কুমার নাথ হাজির হয়ে তিনি এতিম ছাত্রদের সাথে কুশল বিনিময় ও মাদরাসার সার্বিক খোঁজ খবর নেন।
এসময় তিনি কোমলমতি ছাত্রদের সৎ জীবন যাপন করতে ও কোন অপশক্তি দ্বারা বিভ্রান্ত না হয়ে পবিত্র কোরআন নির্দেশিত পথে দেশ সেবায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন এতিম বলে নিজেকে অসহায় ভাববে না। সরকার সব সময় বঞ্চিত, অসহায় এতিম শিশুদের লেখাপড়া শিখিয়ে জীবনমান উন্নয়ন করে সুস্থ ধারায় ফিরিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে।
পরে মাদরাসার ৫৫ জন শিক্ষার্থীর মাঝে তিনি নিজহাতে দুপুরের খাবার বিতরণ করেন এবং অবহেলিত প্রতিষ্ঠানের প্রধান ফটকের অসমাপ্ত নির্মাণ কাজটি নিজ অর্থায়নে অতিদ্রুত সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম মোস্তাফিজুর রহমান বাবুল, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, এসআই আব্দুর রাজ্জাক, এসআই ইলিয়াস হোসেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাবেদ আব্দুল্লাহ, শিক্ষক হাফেজ আবু জার, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি শেখ বাদশা, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।