ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ২৬ জানুয়ারি

admin
December 5, 2018 9:39 pm
Link Copied!

যশোর অফিস: প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের সম্ভব্য তারিখ আগামী ২৬ জানুয়ারি শনিবার। এর আগে ২৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ক্লাবের সাধারণ সভা। মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে নির্বাচন ও সাধারণ সভার এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এছাড়া সভায় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি মাসেই এ প্রতিযোগিতা সম্পন্নের লক্ষ্যে সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান মুনকে আহবায়ক করে একটি উপ-কমিটিও গঠন করা হয়।
সভার অপর এক প্রস্তাবে তরুণ ব্যবসায়ী ও রোটারিয়ান রেজাউল করিম স্বপনের আবেদনের প্রেক্ষিতে তাকে ক্লাবের জীবন সদস্য প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।