ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে যুবলীগের অফিস উদ্বোধন

admin
December 5, 2018 10:18 pm
Link Copied!

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ডিসেম্বর) বিকাল চারটায় তালতলা বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাজল, উপজেলা যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, মিজানুর রহমান সাকী, ইউপি সদস্য শাহিনুর আলম, আসাদুজ্জামান খোকন, পরেশ অধিকারী।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুজ্জামান বুলু, যুবলীগ নেতা তৈয়বুর রহমান, উজ্জ্বল, গোপাল, স্বপন প্রমুখ।
এরপর প্রধান অতিথি যুবলীগের সভাপতি আনুলিয়ার কাকবাসিয়া বাজারে ও খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
তিনি আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।