ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

admin
December 5, 2018 7:39 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ডা. রুহুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। বুধবার (৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি আশাশুনি সদরের হাড়িভাংগা মাছের সেটে গেলে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
পরে ডা. রুহুল হক মাছের সেটের ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ইকবাল জাবিদ কাজল, রাজগুল হোসেন, জাহাঙ্গীর আলম, কুতুবদ্দীন, কামাল হোসেনসহ শতাধিক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আলোর পথে আসায় আপনাদের স্বাগত জানাই।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ দেশ গড়তে আগুন সন্ত্রাসের পথে নয় উন্নয়নের পথে এসে সকল দ্বিধা ও মতভেদ ভুলে শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি স.ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল (শ্রীউলা), এনামুল হক ছোট (তারালী), সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মাদ সরদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, আব্দুল্যাহেল বাকী বাচ্চু, সোয়ালমান হক, মহাতাব গাজী, কোমল সরকার, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, সৈনিকলীগের সভাপতি মহানন্দ মন্ডলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শতশত উৎসুক মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।