ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সভা

admin
December 5, 2018 10:15 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিজিবি সদস্যদের আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর আলিফ রেজা।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, বিজিবি-১৭ এর সিইও, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক, নির্বাচন অফিসার সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রের অবস্থা, আইন শৃংখলা রক্ষার্থে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।