পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় চলতি মৌসুমে ৯৩৫ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে উপজেলা খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো উল্লেখ করা হয়, ৩৬ টাকা কেজি দরে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
