আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে যুব মহিলালীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) বিকালে বাটরা গ্রামে ইউপি চেয়ারম্যানের বাস ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।
যুব মহিলালীগের সদস্য রেহেনা খাতুনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ম. মোনায়েম হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য হোসেন আলি, কুমোদ রঞ্জন সানা, শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইবাদুল মোল্যা প্রমুখ।
উঠান বৈঠকে বক্তাগণ সরকারের উন্নয়ন তুলে ধরে আলোচনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
