ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

admin
December 3, 2018 10:12 pm
Link Copied!

(গতকালের পর) সাতক্ষীরা মুক্তিযুদ্ধে নৌ অভিযান, আশাশুনি থানা দখল ও পন্টুন ধ্বংস বর্তমান: সাতক্ষীরা জেলার অন্তর্গত থানা আশাশুনি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর পশ্চিম পাশে ভারতীয় সীমান্তে দেবহাটা ও কালিগঞ্জ থানা এবং পূর্ব দিকে খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত। সেই সময় সাতক্ষীরা সদর থেকে একটি আধা-কাঁচা পাকা রাস্তা আশাশুনি পর্যন্ত ছিলো। এছাড়া নদীপথেও সাতক্ষীরা থেকে আশাশুনি পর্যন্ত যোগাযোগ সুগম ছিলো। শত্রুসেনাদের এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য পাকিস্তান নেভীর অফিসারদের ফান্সে প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে আসা সাবমেরিনার লে: গাজী রহমতউল্লাহ মুক্তিযোদ্ধা নেতাদের সাথে পরামর্শ করে প্রথমে আশাশুনি এবং বিপরীত তীরে চাপড়ার স্বাধীনতা বিরোধী আতিয়ার ও মতিয়ারের অবস্থিত রাজাকার ও মিলিশিয়া এবং বাঙালী পুলিশদের শত্রুঘাটি দখলের পরিকল্পনা গ্রহণ করেন। লক্ষ বাস্তবায়নের জন্য তিনি প্রথমে আশাশুনি থানা আক্রমণ করে শত্রুবাহিনীর শক্তি নিরীক্ষা করতে চাইলেন (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।