ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আহত

admin
December 3, 2018 9:59 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি সরদার বাড়ি মোড় নামক স্থানে বাস ও বাই-সাইকেলের সাথে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার নাম আবুল হোসেন ওরফে টেটে আবুল। সে বহেরা গ্রামের মৃত জসিমউদ্দীনের পুত্র। গতকাল দুপুর ১২ টার দিকে সাতক্ষীরাগামি ১১-০০৪২ নং বাস পুষ্পকাটি সরদার বাড়ি মোড় নামক স্থানে পৌঁছালে সাইকেল চালক হঠাৎ করে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। বাসের চালক সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য বাসটি রাস্তার বিপরীত পাশে গিয়ে গাছের সাথে ধাক্কা দেন। তখন সাইকেল চালক বাসের নিচে চলে যায়। এমতাবস্থায় বাসের চালক লোকটি মারা গেছে ভেবে গাড়ি দ্রুত চালিয়ে স্থান ত্যাগ করেন। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে।
দেবহাটা থানার এস আই হেদায়েত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।