ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

admin
December 3, 2018 10:02 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ২৭তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকালে এ উপলক্ষ্যে উপজেলা মোড় থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, নবযাত্রা প্রকল্পের ফিল্ড কো’অর্ডিনেটর আশিষ কুমার হালদার, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, কার্যনির্বাহী সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অসিত সেন প্রমুখ। আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে নগত অর্থ ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
নবযাত্রার লিনা হেলেন গোমেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল খালেক, দেবাশীষ ঘোষ, আশিক ইকবাল ও ফরহাদ রেজাসহ প্রতিবন্ধী নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ডিআরআরএর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।