ডাক্তার তোমায় ঈশ্বর জ্ঞানে
পূজা করে সবাই
সেই তুমি আজ সেবার নামে
মানুষ করছো জবাই।
অর্থ মোহে ভুলে গেছো
নিজের কা-জ্ঞান
নির্বিচারে নিচ্ছো কেড়ে
অসহায়দের প্রাণ।
তোমার কাছে নেই তো কারোর
চোখের জলের মূল্য
বিবেকহীন তাই আজকে তুমি
হিংস্র পশুর তুল্য।
লালসাতে ভরে গেছে—–
তোমার সারা বুক
জীর্ণ দেহে তাই তো খুঁজো
ঐশ্বর্য আর সুখ।
ভুলে গেছো তুমিও যে—–
বিধাতারই দান
সবার মত তোমারো যে
দেহে আছে প্রাণ।
সেই দেহতে যে দিন তোমার
ব্যাধি করবে বাস
স্মরণ রেখ সে দিন তোমার
হবে সর্বনাশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
