এখানে
ঘুমগুলো গুম হয়
স্বপ্নরা খুন হয়
আশাগুলো হয় বঞ্চিত—
এ বনে
গাছগুলো খুন হয়
বাঘগুলো গুম হয়
নদীগুলো হয় লুণ্ঠিত—
এ দেশে
মানুষেরা গুম হয়
লোকগুলো খুন হয়
নারীগুলো হয় ধর্ষিত—
আমার
ভালোলাগা উবে যায়
ভালোবাসা হারিয়ে যায়
প্রেমগুলো হয় বণ্টিত—
আমি
শুধু বেঁচে থাকি
একা একা ঘুরি ফিরি
চলি ফিরি- লাশ জীবন্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
