ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: একটি খোলা খাম

admin
December 3, 2018 8:15 pm
Link Copied!

বলে-ওরে ভার্স্বতী,
কোথায় গেলি-
তোর দাদা চিঠি দিয়েছে-
পড়ে শোনা না আমাকে,
খুলে পড়ে বোন,
দাদা আর বেচে নেই,
মরে গেছে-
ভার্সিটির হরতালে।
আমি শুনে নিজেকে
ধিক্কার দেই,
এ সংবাদ কেন ছিল?
আমার পেটের ভিতরে,
আগে যদি জানতাম
হারিয়ে যেতাম,
কাল বৈশাখীর ঝড়ে।
আমাকে ছুটে যেতে হয়,
কত দেশ-বিদেশে,
তোমাদের প্রয়োজনে,
কত প্রেমিক-প্রেমিকার
প্রেম থাকে-
আমার পেটের ভিতরে,
প্রেমিকার কাছে গেলে
আনন্দে আমাকে-
ফেলে ছিড়ে,
ঝাড়–দার নিয়ে যায়-
ডাস্টবিনে,
আমি শুনিতে চাই না
ঐ গোপন প্রেমের গল্প,
আমি চাই একটু সুখের-
খবর বয়ে আনতে,
কিন্তুু পারি না নিয়তির
নির্মম পরিহাসে-
পিয়ন দরজায় আসে,
দুঃখিনী মা- দেখে ছুটে আসে-
বলে আমার খোকা, চিঠি দিয়েছে,
বুকে চেপে যায় ঘরে,
মা জানে না আমাকে,
ছিড়ে ফেলতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।