ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

admin
December 2, 2018 8:46 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বেধ ঘোষণা করা হয়েছে পাঁচ প্রার্থীকে।
সূত্র জানায়, এ আসন থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।
যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের (স্বতন্ত্র) কামরুল হাসান বারী, বিএনপির (স্বতন্ত্র) মোহাম্মদ মুছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইবাদুল ইসলাম খালাশী, জাগপার নিজাম উদ্দিন অমিত ও জাকের পার্টির রবিউল ইসলাম। আর যে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, বিএনপির অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জাতীয় পার্টির এম,এ হালিম ও স্বতন্ত্র (জামায়াতের) অ্যাডভোকেট গাজী এনামুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।