ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুস্তফা লুৎফুল্লাহ’র অস্থাবর সম্পদ বেড়ে কোটি পার

admin
December 2, 2018 12:21 am
Link Copied!

আহসানুর রহমান রাজীব: সাতক্ষীরা-১ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর নামে এক কোটি ৪ লক্ষ ৫০ হাজার ৩৭০ টাকার অস্থাবর সম্পদ ও ১১ লক্ষ ৪২ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
সাতক্ষীরা-১ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী এলএলবি পাশ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র হলফনামায় বলা হয়েছে, সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি/অন্যান্য থেকে তার বাৎসরিক আয় ২৪ লাখ ৮৩ হাজার ১৪৬ টাকা।
অস্থাবর সম্পত্তির মধ্যে তার নামে নগদ ৪৭ লাখ ১২ হাজার ৮৮৮ টাকা, ব্যাংকে জমা ৩ লাখ ৮২ হাজার ৪০২ টাকা, ৪৪ লাখ ৬৭ হাজার ৮০ টাকা মূল্যের প্যারাডো জিপ ও একটি এক লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও এসি, এক লাখ টাকার আসবাবপত্র ও ২ লাখ ৬৮ হাজার টাকার পিস্তল ও পয়েন্ট ২২ রাইফেল রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে তার নামে ১২ হাজার টাকা মূল্যের অকৃষি জমি ও ১১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বাড়ি রয়েছে।
যেখানে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সময় দাখিলকৃত হলফনামায় তার নামে অস্থাবর সম্পদ ছিল এক লক্ষ টাকা মূল্যের একটি মোটরসাইকেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।