ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন

admin
December 2, 2018 8:51 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উজিরপুর বাজরস্থ চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
নতুন ঘোষণাকৃত কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মো. হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম মন্ডল, সাংগঠিনক সম্পাদক আ. বারী, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, দপ্তর সম্পাদক দিনেশ সরকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাফেজা খাতুন এবং কার্যকরী সদস্য নুর মোহাম্মদ ঢালী, দেবদাশ সরকার, মোশারফ হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আমিনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।